সবুজ প্রান্ত
২৬ অগাস্ট ২০১৯, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসায় মরহুম শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
সোমবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ২০০৭ সালের দাখিল পরীক্ষার্থী ব্যাচের ছাত্রদের উদ্যোগে আয়োজিত মাদ্রাসার সাবেক মরহুম ১২ জন শিক্ষকের ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাও. নূরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাও. কায়েস মাহমুদ চৌধুরী শিপারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাকীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এম. আব্দুল্লাহ আল-মামুন।

প্রাক্তন ছাত্র ও পুলিশ কর্মকর্তা মুনিম আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক ও বর্তমানে সোনাপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাছিত, সাবেক শিক্ষক মাও. আব্দুল হামিদ লাল।

অনুভূতি ব্যক্ত করেন জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাও. ফারুক আহমদ, শিক্ষক মাও. আব্দুল জব্বার, মাওলানা ফদ্বলুর রহমান, মাস্টার আব্দুল আলীম, প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারী মাও. আফতাব আহমদ, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাওলানা জামিল আহমদ, উপজেলা তালামীযের সেক্রেটারী আবু সাঈদ মো. আশিক।

উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাও. এখলাছুর রহমান, সহকারী অধ্যাপক মাও. হোসাইন আহমদ তাপাদার, মাও. মোশাহিদ আহমদ কামালী, প্রভাষক মনোয়ার হোসেন, প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, প্রভাষক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল হামিদ, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. সেলিম আহমদ, উপজেলা আল-ইসলাহ’র অফিস সম্পাদক মাওঃ নজমুল ইসলাম, আল ইসলাহ নেতা মাও. ময়নুল হকসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি ইন্তেকালকারী ১২জন শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে তাঁদের কর্ম ও জীবনের উপর আলোকপাত করে

মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। দোয়া পরিচালনা করেন মাও. মোশাহিদ আহমদ কামালী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।