সিলেটের খবর: সিলেট বিভাগের সর্বশেষ সংবাদ ও আজকের খবর
ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ
গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ
কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী উত্তর বাজারে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই )সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। নিহত শিশু গাছবাড়ী বাজারের…
জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিবার/খানা জরিপ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে…
জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস
সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে ভূমির মালিকদের দেওয়া তালা খুলে দিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি গ্যাস…
লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি
সিলেটের জকিগঞ্জ উপজেলার নান্দিশ্রী গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা করবুলা বেগম পেয়েছেন এক নতুন অর্ধ পাকা ঘর। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস ইউনাইটেড অ্যাসোসিয়েশ-এর অর্থায়নে এবং মানবিক সংস্থা লতিফি হ্যান্ডস-এর বাস্তবায়নে নির্মিত এই নতুন…
কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান
১১ দলের ডাকা দেশব্যাপী বিভাগীয় পর্যায়ের সমাবেশের অংশ হিসেবে আগামী শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের লক্ষ্যে কানাইঘাটে প্রচার মিছিল করেছে উপজেলা ও পৌর যুব জামায়াত। বুধবার (২২…
ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ
"কল্যাণমুখী ব্যাংকিংয়ের অঙ্গীকারে গড়ি আগামীর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে জকিগঞ্জ উপশাখায় এক গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে…
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই
হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় এই জামিনের পরও তিনি এখনই কারাগার…
জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী
সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণ ও সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই ভাঙন ও গর্ত দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উন্নয়নকাজের মান…
সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করেছে সরকার। তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর…
গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান
গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ,…
জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ফ্লাড সেন্টার (বন্যা আশ্রয়কেন্দ্র) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ত্রাণ ও…
কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটের কানাইঘাটে এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম শাহ আলম (২২)। সে উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব…
১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের
বিশ্বকাপ জয়ের পর স্পেনের মুসলিম ফুটবলার লামিন ইয়ামালকে ঘিরে আলোচনায় এসেছে এক অদ্ভুত কাকতালীয় মিল। বয়স ১৯ বছর, জাতীয় দলের জার্সি নম্বর ১৯, আর যেদিন বিশ্বকাপের ট্রফি হাতে তুললেন, সেদিনও…
৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে
ফুটবল ইতিহাসের সব রেকর্ড যার পায়ে লুটিয়েছে, সেই লিওনেল মেসিও পারলেন না ৩২ বছরের পুরনো এক অদ্ভুত অভিশাপের দেয়াল ভাঙতে। উত্তর আমেরিকার মাটিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে…
কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কানাইঘাট উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। ১৮ জুলাই, ২০২৬, শনিবার দারুস সুন্নাহ মাদরাসার কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউন্সিলে…
জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা নদীর নোঁয়াগাঁও মৌজার বালুমহালে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানকালে কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ না পাওয়ায়…
বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে
সিলেটের বিশ্বনাথে এক নারীকে কাজের কথা বলে ডেকে নিয়ে টানা আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলোনি মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারী বাদী…
