নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

জাকার্তার ৭৮ হাজার দর্শক ধারণক্ষমতার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে আজ শুক্রবার ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ঠিক বেলা ৩টায় ম্যাচটি মাঠে গড়ায়। দেশের ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও টফি।

ফিফা আন্তর্জাতিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই আসিয়ান কাপ। ফলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফিফা র‍্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই আসরে ফিফা র‍্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে থাকা বাংলাদেশ দল মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে। অন্যদিকে, মালয়েশিয়া বর্তমানে র‍্যাংকিংয়ের ১৩৬ নম্বর স্থানে রয়েছে এবং গত মাসে তারা আসিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছিল।

এবারের টুর্নামেন্টটি দুটি ভিন্ন ডিভিশনে ভাগ করা হয়েছে। প্রথম ডিভিশনে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান। এছাড়া দ্বিতীয় ডিভিশনে অংশ নিচ্ছে হংকং চায়না, লাওস, ব্রুনেই, কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর-লেস্তে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে এবং প্রথম ডিভিশনের দুই গ্রুপের রানার্সআপরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে। প্রথম ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়েছে। আজকের ম্যাচে লাল-সবুজ জার্সিতে শুরুর একাদশে যারা থাকছেন—

  •   শ্রাবণ
  •   সাদ উদ্দিন
  •  তারিক কাজী
  •  জায়ান আহমেদ
  •  শাকিল আহাদ তপু
  •  হামজা চৌধুরী
  •  শমিত সোম
  •  সোহেল রানা সিনিয়র
  •  ফারহান আলী
  •  রাকিব
  •  ফাহমিদুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

১

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

২

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

৩

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

৪

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

৫

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

৬

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

৭

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৮

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

৯

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

১০

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

১১

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

১২

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

১৩

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১৪

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১৬

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৭

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৮

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৯

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।