
এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আজ সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সিলেটে কর্মরত ফুডপান্ডা রাইডারদের দৈনন্দিন আয়ের ওপর।
হঠাৎ দাম বাড়ার পর নিজেদের আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নগরীর একটি পাম্পে তেল নিতে আসা এক ফুডপান্ডা রাইডার। তিনি জানান,
”আমরা যা রুজি করি, দিন দিন এমনিতেই আমরা’র অবস্থা খারাপ। দিন দিন ডেলিভারি চার্জ খালি বাড়তে থাকে। নিত্য প্রয়োজনীয় কিছু কিনতে পাররাম না। এরপরে যদি তেলের দাম সরকারে ইলা বাড়াইতে থাকে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা। দিন শেষে দেখা যায়, যে টেকা রুজি করি তেলের পিছনেই সব টেকা যায়গি। আমরা রুজি করিয়া কূল পাইরাম না। এর মাঝে সরকারে তেলের দাম বাড়াইলা। আমরা কিতা করতাম আসলে বুঝিয়া পাইরাম না।”
তিনি আরও যোগ করেন, “সরকারে যদি এরকম বাড়াইতে থাকে, তাইলে আমরা’র দেশ ছাড়িয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখরাম না।” তেলের দাম বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এই রাইডার।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।