স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলটির ছাত্রসংগঠনের শীর্ষ নেতাসহ মোট সাতজন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের কল্যাণে বিলি-বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।

‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। রায় ঘোষণার সময় এই সাতজনই আদালতের বাইরে পলাতক ছিলেন।

‎আদালতের বিচারিক প্রক্রিয়ায় উঠে আসে, দলীয় ও কাঠামোগত নির্দেশ এবং ক্ষমতার অপব্যবহার করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের দমনে সশস্ত্র আক্রমণ ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল। প্রায় সাত মাস ধরে চলা এই বিচার কার্যক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে।

‎রায় পরবর্তী ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানান, রোম সংবিধির বিধান অনুযায়ী অপরাধে জড়িতদের ৭৫ শতাংশ পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ থাকলেও, এই মামলায় ট্রাইব্যুনাল আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করার রায় দিয়েছেন। বাজেয়াপ্তকৃত এই সম্পত্তি ‘জুলাই ফাউন্ডেশন’ বা সরকারের অনুমোদিত কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের মধ্যে বিলি-বণ্টন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১০

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১১

জকিগঞ্জ পৌর আল ইসলাহর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

১২

বড়লেখায় মামলা প্রত্যাহারের চাপ ও হুমকির অভিযোগ সংবাদ সম্মেলনে আব্দুস সালামের ন্যায়বিচারের দাবি

১৩

সিলেটে আদালত এলাকা থেকে ৭ মামলার আসামি ডাকাত সবুজ গ্রেফতার

১৪

ড্রেজার বসিয়ে বালু তোলায় নদীভাঙন, গোয়াইনঘাটে এলাকাবাসীর মানববন্ধন

১৫

‘আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে’— সিলেটে হারানো আইফোনসহ ৫২ মোবাইল ফিরে পেয়ে আবেগপ্লুত ভুক্তভোগীরা

১৬

সীমান্ত পেরিয়ে ভারতের কয়লা গুহায় প্রবেশ, মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

দোয়ারাবাজারে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ  ‎

১৮

সিলেটে ভিসিএমআইএস প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন

১৯

গুরুসদয় স্কুলের শিক্ষার্থীদের পাশে শাহেদ আহমদ রাসেল : রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।