
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার প্রদান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খলাছড়া দাখিল মাদ্রাসা হলে আয়োজিত অনুষ্ঠানে খলাছড়া ইউনিয়ন তালামীযের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. মাহবুব আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল বাছিত।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মো. ময়নুল হক, খলাছড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মাওলানা মো. মাহমুদুল হাসান জুনেদ, এইচ টি এ সেবা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জাহেদ আহমদ, উপজেলা তালামীযের প্রচার সম্পাদক মো. সাদিকুল ইসলাম তুহিন এবং খলাছড়া ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি মো. রুহুল আমীন।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সিরাতভিত্তিক জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিক চেতনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলাছড়া ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ, খলাছড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. বদরুল হক, ছাদেক আহমদ ও জহিরুল ইসলামসহ তালামীয, আল ইসলাহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।