সিলেট প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

সিলেটে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মাঠপর্যায়ের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।

রোববার (৯ আগস্ট) সকালে সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে প্রকল্পের আওতায় সিলেট জেলায় নিয়োজিত উপজেলা সমন্বয়কারী ও ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন তিনি।

সভায় প্রকল্পের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন ইপসার প্রধান নির্বাহী। মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের চ্যালেঞ্জ রয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় ইপসার ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী ও সহকারী পরিচালক নাজমুল হায়দার উপস্থিত থেকে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের পাশাপাশি ইপসার ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রেখে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে ইপসার প্রধান নির্বাহী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে গ্রাম আদালতের মামলা গ্রহণ রেজিস্টার, মামলার রিপোর্ট ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন ড. মো. আরিফুর রহমান। পরে তিনি গ্রাম আদালতের এজলাস কক্ষও পর্যবেক্ষণ করেন।

এ সময় ইপসার ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী, সহকারী পরিচালক নাজমুল হায়দার, সিলেট ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান ও উপজেলা সমন্বয়কারী মো. বিলাল আহমদ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. ইয়াকুব আলীসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউএনডিপি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচারিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এ প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১০

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১১

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১২

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৩

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৪

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৫

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৬

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৭

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

১৮

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

১৯

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।