তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়াইন হাওরে কথিত অবৈধ ইজারাদারদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ, হামলায় আহত কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৭আগষ্ট) বাদ আছর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে ‘মাটিয়াইন হাওরবাসী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, জেলে সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাটিয়াইন হাওরে বর্তমানে কোনো বৈধ ইজারাদার নেই। হাওরের কয়েকটি জলাশয়কে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র নিজেদের ইজারাদার পরিচয় দিয়ে সাধারণ জেলে ও স্থানীয় মানুষকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন ও হয়রানি করে আসছে। তারা অবৈধভাবে হাওরে আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের মাছ ধরার অধিকারও খর্ব করছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা বলেন, সম্প্রতি মাটিয়াইন গ্রামের কলেজ শিক্ষার্থী শোহাগ ইজারাভুক্ত জলমহালের বাইরের এলাকায় শখের বশে মাছ ধরতে গেলে কথিত ইজারাদারের পাহারাদাররা তার ওপর নৃশংস হামলা চালায়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে জাল দিয়ে মাছ ধরতে যান শোহাগ। এ সময় ইজারাদারের পাহারাদার হিসেবে পরিচিত শিবরামপুর( মনতলা) গ্রামের খলিল মিয়া (৩০) ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

তারা আরো বলেন, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শোহাগের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র জানান তারা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং মাটিয়াইন হাওরে অবৈধ ইজারাদারদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে হাওর এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ও ভাসমান পানিতে অবাধে মাছ ধরার অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন শাহিনুর রহমান, মহিবুল ইসলাম, জিয়াউর রহমান, বিলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।