গোয়াইনঘাট প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ ইস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী অপর একজন কৌশলে পালিয়ে যান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. হামিদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বগাইয়া হাওর মধ্যপাড়ার বাসিন্দা মো. এনামুল হককে (১৯) গ্রেপ্তার করেন। তিনি মৃত শাহ আলমের ছেলে। একই মামলার অপর আসামি মনাইকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জাবেদ (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এনামুল হকের কাছ থেকে ১৭০ বোতল ভারতীয় কর্কযুক্ত নিষিদ্ধ ইস্কাফ কফ সিরাপ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৭ হাজার মিলিলিটার (১৭ লিটার) কফ সিরাপ ছিল। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৮, তারিখ: ৪ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

জকিগঞ্জে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিতে জৈবিক উপাদান ব্যবহারে নারীদের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা

সেপ্টেম্বর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে ফের বিদেশি ফ্লাইট চালু করছে সালামএয়ার

জকিগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে আত্মগোপন, মাজার গেট থেকে গ্রেফতার হবিগঞ্জের যুবক

বালাউটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : প্রায় ৫ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, ছানি অপারেশনের জন্য ১৬২ জন নির্বাচিত

১০

স্থানীয় উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে জকিগঞ্জে মতবিনিময় সভা

১১

মায়ের অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটক যুবক থানা হাজতে

১২

আবার বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

১৩

হবিগঞ্জে এনসিপির মামলায় ‘হামলার বর্ণনা অস্পষ্ট’—এই যুক্তিতে জামিন পেলেন ১১ ছাত্রদল নেতা

১৪

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

১৫

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শিহাব

১৬

কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৭

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

১৮

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

১৯

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১১৩

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।