সবুজ প্রান্ত প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে আত্মগোপন, মাজার গেট থেকে গ্রেফতার হবিগঞ্জের যুবক

যশোরের বাঘারপাড়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের তিন সপ্তাহ পর সিলেট থেকে প্রধান আসামিকে গ্রেফতার করেছে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহজালাল মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল্লাহ ইফাদ (২০)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম বাঘারপাড়া উপজেলার চণ্ডীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইফাদের সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওই ছাত্রী আর ফিরে আসেনি। নিখোঁজের পর পরিবার জানতে পারে, চণ্ডীপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে ইফাদ ও তার ২-৩ জন সহযোগী বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৯, তারিখ: ২৬/০৭/২০২৬) দায়ের করেন। ঘটনাটির পর আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শাহজালাল মাজার গেট এলাকা থেকে প্রধান আসামি ইফাদকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে আত্মগোপন, মাজার গেট থেকে গ্রেফতার হবিগঞ্জের যুবক

বালাউটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প : প্রায় ৫ শত রোগী পেলেন চিকিৎসাসেবা, ছানি অপারেশনের জন্য ১৬২ জন নির্বাচিত

স্থানীয় উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতে জকিগঞ্জে মতবিনিময় সভা

মায়ের অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটক যুবক থানা হাজতে

আবার বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

হবিগঞ্জে এনসিপির মামলায় ‘হামলার বর্ণনা অস্পষ্ট’—এই যুক্তিতে জামিন পেলেন ১১ ছাত্রদল নেতা

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শিহাব

কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১০

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

১১

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

১২

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১১৩

১৩

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

১৪

নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

১৫

জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

১৬

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে মিলেছে ইতিবাচক ফল

১৭

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা, চারটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৮

হবিগঞ্জের আলিফের চোখে চিরতরে অন্ধত্বের আশঙ্কা, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড়

১৯

তাহিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।