
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নয়াগাঁও মৌজার সুরমা নদীর বালুমহালে ডিমার্কেশনের বাইরে গিয়ে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে সরেজমিনে বালুমহাল পরিদর্শন করে দেখা যায়, ইজারাদারের বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো নির্ধারিত ডিমার্কেশন বা সীমানার মধ্যেই অবস্থান করছে। ফলে ডিমার্কেশনের বাইরে গিয়ে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বালুমহালে নির্ধারিত শর্ত ও সীমানা মেনে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।