সবুজ প্রান্ত প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, জেলা ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

দিনভর পুলিশের বাধা, ধাক্কাধাক্কি ও দীর্ঘ আলোচনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় অবশেষে মামলা করেছে দলটির সহযোগী সংগঠন। মামলায় স্থানীয় সংসদ সদস্যের অনুসারী জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বুধবার রাত ৮টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে লিখিত এই অভিযোগটি দায়ের করে। প্রতিনিধি দলে এনসিপির মুখ্য সমন্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।

এর আগে সকালে এনসিপির পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ এতে আপত্তি জানায় ও বাধা দেয়। একপর্যায়ে দিনভর ধাক্কাধাক্কি ও দীর্ঘ আলোচনার পর রাতে পুলিশ লিখিত অভিযোগটি গ্রহণ করতে বাধ্য হয়।

মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। এজাহারে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত আসামিরা সবাই হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের অনুসারী। এতে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তাঁদের ল্যাপটপ থেকে ২০ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে। পাশাপাশি নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ৫০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

জানা যায়, গত ২৮ জুলাই এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে এনসিপি জেলাজুড়ে বিক্ষোভের ডাক দেয়। একই সময়ে জেলা ছাত্রদল ও যুবদলও পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে গাড়িবহর নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।