হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সুরক্ষায় ও শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহী করতে এনসিসি ব্যাংক দেশব্যাপী বৃক্ষরোপণ এবং ছাত্রীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে গাছের চারা বিতরণসহ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা ও ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর সচেতনতামূলক সেশন পরিচালনা করা হচ্ছে।

‎ব্যাংকটি তাদের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির অংশ হিসেবে ‘এনসিসি এনএক্সটি’ বা ‘এনসিসি নিওএক্স’ অ্যাকাউন্টের মাধ্যমে স্টুডেন্ট ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে স্কুল প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারাও রোপণ ও বিতরণ করা হচ্ছে।

‎এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখায় এনসিসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্টুডেন্ট ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীস্থ ইন্টারন্যাশনাল স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎এতে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী। ‎প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র চেয়ারম্যান ও হাজীগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য সচিব আব্দুল হক।

‎সহকারী প্রধান শিক্ষক তপন চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা এমাদ উদ্দিন ও গীতাপাঠ করেন শিক্ষার্থী প্রাচুর্য চৌধুরী অমিত।

‎এতে বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এম এ শহীদ খান, প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।