সবুজ প্রান্ত প্রতিবেদক
২৫ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

চাঁপাইনবাবগঞ্জ থেকে মিনি পিকআপে করে আম নিয়ে এসেছিলেন সিলেটে। ফল খালাস করে খালি গাড়ি নিয়ে ঢাকায় ফেরার পথে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে ধরা পড়েছেন এক চালক। গতকাল বুধবার দুপুরের দিকে হবিগঞ্জের মাধবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা অভিমুখী একটি সন্দেহভাজন মিনি পিকআপের গতি রোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ৫৯ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনে জড়িত থাকার অভিযোগে চালক মো. আনোয়ার হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়। আটক আনোয়ার রংপুর জেলার হরিদেবপুর ইউনিয়নের আলোয়াকুড়ি গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর জানান, ঢাকা মেট্রো-ন-১৪-৩৯৫৪ নম্বরের ওই মিনি পিকআপটি মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে সিলেটে এসেছিল। সেখানে আম সরবরাহ শেষে ফেরার পথে চালক কৌশলে একই গাড়িতে গাঁজার চালানটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযান শেষে উদ্ধার হওয়া ৫৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা ও মহাসড়ক ব্যবহার করে যারা মাদক চোরাচালানের সাথে জড়িত, তাদের রুখতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

১০

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

১১

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

১২

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

১৩

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

১৪

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

১৫

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

১৬

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

১৭

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

১৮

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১৯

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।