স্টাফ রিপোর্টার
২৩ জুন ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহারের আদেশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটবাসীকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন মো. সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই আবেগ প্রকাশ করেন।

‎ফেসবুক পোস্টে সদ্য বিদায়ী এই জেলা প্রশাসক লিখেছেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।” আকস্মিক এই বদলির আদেশের পর তাঁর এমন সংক্ষিপ্ত অথচ আবেগপূর্ণ স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

‎এর আগে গত রোববার (২১ জুন) এক সরকারি আদেশে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তবে তাঁর এই আকস্মিক প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। আদেশটি বাতিলের দাবিতে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের নাগরিকেরা রাস্তায় নেমে আসেন। ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটে তীব্র আন্দোলন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।

‎বদলির এই গণআন্দোলন ও আলোচনার মধ্যেই সোমবার হজরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্যবাহী ডেগ ও দানবাক্স খুলে চার দিনে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার ঐতিহাসিক হিসাব বুঝে নেয় জেলা প্রশাসন। একই সাথে বিদায়ের প্রাক্কালে মাজারের ওই ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের তহবিল থেকে আরও ৫ লাখ টাকা অনুদান হিসেবে জমা দিয়ে মোট ফান্ডের পরিমাণ ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকায় উন্নীত করেন তিনি। এই ঐতিহাসিক পদক্ষেপ ও গণআন্দোলনের পরদিনই ফেসবুক পোস্টে সিলেটবাসীর প্রতি তাঁর এই কৃতজ্ঞতা ও বিদায়বার্তা প্রকাশ্যে এলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১০

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১২

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৩

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৪

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৫

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৬

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৭

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৮

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৯

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।