সবুজ প্রান্ত অনলাইন
২২ জুন ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

‎সিলেট থেকে প্রত্যাহারের সরকারি আদেশ পাওয়ার দিনেও এক অসহায় চা-শ্রমিকের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বিদ্যুৎ বিলের বকেয়া ২০ হাজার টাকা পরিশোধ করতে না পেরে দীর্ঘ সময় ধরে কারাবন্দী থাকা মঙ্গল দাস অবশেষে জেলা প্রশাসনের এই উদ্যোগে মুক্তির আলো দেখছেন।

‎গতকাল রোববার (২১ জুন) বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির ওই শ্রমিকের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, জামিনের আদেশনামা ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

‎সিলেট ছাড়ার ঠিক আগমুহূর্তে জেলা প্রশাসকের এই মানবিক পদক্ষেপের কারণেই অবসান ঘটছে এক দরিদ্র চা-শ্রমিকের দীর্ঘ কারাজীবনের। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বাসিন্দা বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস বিদ্যুৎ বিলের বকেয়া শোধ করতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম দফায় গ্রেপ্তার হন। দীর্ঘ সময় হাজতবাসের একপর্যায়ে কারাগার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নজরে আসেন তিনি। মঙ্গল দাসের অসহায়ত্বের কথা শুনে ওই সময় জেলা প্রশাসক তাকে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে গত ১১ মার্চ বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির তাঁর জামিনের আদেশ দিলে পরদিন ১২ মার্চ তিনি কারামুক্ত হন।

‎তবে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মূল বকেয়া টাকা পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল বিদ্যুৎ আদালতের বিচারক পুনরায় মঙ্গল দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর জের ধরে গত ১৭ জুন বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বিদায়ের প্রাক্কালে বিষয়টি জানতে পেরে গতকাল রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে বকেয়া ২০ হাজার টাকা সম্পূর্ণ পরিশোধের তাৎক্ষণিক ব্যবস্থা করেন বিদায়ী জেলা প্রশাসক।

‎বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া এই বিষয়ে জানান, বকেয়া বিল পরিশোধের পর আদালত থেকে জামিনের আদেশ দিয়ে মঙ্গল দাসকে মুক্তির লক্ষ্যে জামিননামা ইতিমধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে।

‎উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে সম্প্রতি বদলি করা হয়েছে। গতকাল রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের ডেপুটি কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়। সরকারি ওই প্রজ্ঞাপনে এই প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে আটক ভারতীয় চোরাকারবারি

১১

শাহজালাল মাজারের দানের ৩ ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসাল প্রশাসন

১২

 ‘এখানে কাজ নেই, সংসদে যান’: প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিকেলেই অধিবেশনে এমপি এমরান

১৩

তালামীযের সম্মেলনে পুলিশি হস্তক্ষেপ : জকিগঞ্জ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি-এসপির কাছে অভিযোগ

১৪

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

১৫

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

১৬

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

১৭

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

১৮

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

১৯

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।