সবুজ প্রান্ত প্রতিবেদক
১১ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও কসকনকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর বিভিন্ন সুবিধা জনগণের মাঝে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারিক প্রক্রিয়া নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

কসকনকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব পপি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন। প্রধান আলোচক উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এএম মুহিবুল হাছান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ আদালতের প্রচলিত দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন।”

ভিডিও প্রদর্শনী শেষে প্রকল্পের উপজেলার সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান বক্তব্য জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া ও সুবিধাসমূহ তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের ছোট খাটো দেওয়ানী ও ফৌজদারী উভয় ধরনের বিরোধ বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির এ উদ্যোগ প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।