মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
৯ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে আহত এমপি কামরুল

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে গিয়ে ইটের আঘাতে পায়ে গুরুতর চোট পেয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী প্রায় এক বছর আগে খিদ্রাকাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আখলুস মিয়ার কাছ থেকে একখণ্ড জমি কেনেন। দীর্ঘদিনেও সেই জমি রেজিস্ট্রি না হওয়ায় গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কোনাপাড়ার লোকজন খিদ্রাকাপন গ্রামের লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই সময় সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। জনসাধারণের জানমাল রক্ষা ও যান চলাচল স্বাভাবিক করতে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় অজ্ঞাত স্থান থেকে আসা একটি ইটের আঘাতে তিনি পায়ে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সংসদ সদস্য কামরুল জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষে রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছিলেন। তাদের নিরাপত্তার কথা ভেবেই তিনি নিজে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের ছাতকের কৈতক হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১০

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১২

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৩

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৪

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৫

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৬

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৮

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৯

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।