সবুজ প্রান্ত
১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎হবিগঞ্জে সুরমা চা বাগানে নারী পর্যটককে গণধর্ষণে অভিযুক্ত নাসির চট্টগ্রামে গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে চা বাগান ভ্রমণে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এক নারী পর্যটকের মামলায় প্রধান অভিযুক্ত মো. নাসিরকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মিঠাছড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। রোববার (১৯ এপ্রিল) র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসির হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

‎ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারগড়িয়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী একজন প্রবাসী। গত ২৩ মার্চ বিকেলে তিনি তার বন্ধু হোসেন মিয়ার সাথে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাধবপুরের সুরমা চা বাগানে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করলে হোসেন মিয়া সেখান থেকে পালিয়ে যান। এই সুযোগে অভিযুক্তরা ভিকটিমকে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। যাওয়ার সময় তারা ভিকটিমের কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

‎পরবর্তীতে ওই নারীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। চা বাগানে পর্যটককে ধর্ষণের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর ভিকটিম নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৪৬/২৪/৩/২৬) দায়ের করেন। র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

১০

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

১১

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

১২

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

১৩

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

১৪

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

১৫

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

১৬

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

১৭

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

১৮

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১৯

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।