জকিগঞ্জ প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেখক আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে জকিগঞ্জে বিক্ষোভমুখর মানববন্ধন

ইসলামী লেখক ও গবেষক মুফতি আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে সিলেটের জকিগঞ্জে বিক্ষোভমুখর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা একপর্যায়ে প্রতিবাদের নগরীতে পরিণত হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার এম এ হক চত্বরে উলামা-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কাসিমীর মুক্তির দাবি জোরালোভাবে তুলে ধরেন।

সংগঠনের সভাপতি মাওলানা জয়নুল ইসলামের সভাপতিত্বে এবং সচিব মাওলানা আব্দুল হামিদ জালাল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান ছিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মুফতি আইনুল হক কাসিমীকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ জড়ানো হয়েছে। তাদের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই; বরং মতপ্রকাশের কারণে তাকে পরিকল্পিতভাবে হয়রানির শিকার করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, একজন ধর্মপ্রাণ তরুণ আলেম, লেখক ও মাদ্রাসা শিক্ষককে দীর্ঘ সময় ধরে বিনা বিচারে কারাগারে আটকে রাখা ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী। তারা বলেন, এ ধরনের ঘটনা বিচারব্যবস্থার ওপর জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ করছে।
সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সহসভাপতি মাওলানা ফয়জুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে অবিলম্বে মুফতি আইনুল হক কাসিমীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি উপেক্ষিত হলে এ আন্দোলন জকিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

বক্তারা দেশের সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে মুফতি আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন পৃথক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।