‎নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
২ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বেড়িবাঁধের ইট চুরির প্রতিবাদ করায় প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৩

সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে সুরমা নদীর বেড়িবাঁধের ইট চুরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত ২৯ মার্চ রোববার সন্ধ্যায় উপজেলার আইয়র এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, আইয়র গ্রাম থেকে মুন্সিবাজার মাদ্রাসা পর্যন্ত সড়কের বেড়িবাঁধের ইট চুরির ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান কাতার প্রবাসী আব্দুল মন্নান। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় একটি চক্র প্রবাসীর পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার সন্ধ্যায় আব্দুল মন্নানের অনুপস্থিতিতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়।

‎হামলাকারীরা বাড়িতে ঢুকে আব্দুল মন্নানের ভাই আব্দুছ ছোবহানকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে প্রবাসীর স্ত্রী ও বৃদ্ধা মা-ও হামলার শিকার হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি করে এবং তার গলা থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া বসতঘরের আসবাবপত্র ও গ্লাস ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।

‎এ ঘটনায় আব্দুছ ছোবহান বাদী হয়ে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী পরিবারটি এই নক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রাজ্জাক জানান, প্রবাসীর বাড়িতে হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১০

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১১

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১২

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৩

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৫

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৬

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৭

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৮

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৯

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।