
সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে নাগরিকদের এই আহ্বান জানানো হয়। উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার হিজরি ১৪৪৭ সালের রমজান মাসের ২৯তম দিন।
সৌদি সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে পরদিন বৃহস্পতিবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে শুক্রবার। খালি চোখে বা দূরবিন যেকোনো উপায়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে তা জানাতে এবং সাক্ষ্য নিবন্ধন করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যাবে।
যাদের চাঁদ দেখার সক্ষমতা রয়েছে, তাদের এই প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার এবং নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটির সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বুধবার সূর্যাস্তের সময় দেশটির বিভিন্ন উঁচু স্থানে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো পর্যবেক্ষণে বসবে। সব তথ্য ও সাক্ষ্য যাচাই-বাছাই শেষে সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর শুরুর চূড়ান্ত ঘোষণা দেবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।