সবুজ প্রান্ত অনলাইন
৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে রাস্তার ইট লুট: আটক মাহফুজসহ অন্যরা লুটপাট ঠেকাতে সাহায্য করেছিলেন দাবি ইউপি চেয়ারম্যানের

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াত নেতাসহ ছয়জনকে আটকের ঘটনায় মুখ খুলেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন আটক মাহফুজসহ অন্যরা মূলত সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন ও তাকে সহযোগিতা করছিলেন। চেয়ারম্যানের ভাষ্যমতে সুরমা নদীর ডাইকের কাজ চলায় রাস্তার ইটগুলো মাটির নিচে চাপা পড়ার আশঙ্কা তৈরি হয়। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আবেদন জানালে প্রশাসন তাকে ইটগুলো তুলে নিরাপদ স্থানে সরিয়ে রাখার পরামর্শ দেয়।

‎ইউপি চেয়ারম্যান তার পোস্টে উল্লেখ করেন যেহেতু ইটগুলো তোলা বা স্থাপনের কোনো নির্দিষ্ট বাজেট নেই তাই স্থানীয় মুরুব্বিদের নিয়ে আলোচনার ভিত্তিতে ইট অপসারণের কাজ শুরু করা হয়। তিনি বলেন এলাকার যুবকসহ দায়িত্বশীলরা মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে ইট জমা করতে সহযোগিতা করেন। তবে স্থানীয় একটি মহল এই কাজকে অন্যভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ালে সাধারণ মানুষের মধ্যে ইট লুটের হিড়িক পড়ে যায়। চেয়ারম্যান জানান ইট হরিলুট হতে দেখে তিনি নিজে পুলিশ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

‎ফেসবুক পোস্টে চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন আরও বলেন আমার সকল কাজে মুরুব্বী গন ছাড়াও মাহফুজ আরিফ হাদি সহ অনেকেই ইট লুটপাট থামাতে সাহায্য করেন। আজ ভোর থেকে প্রশাসন তার নিজস্ব পদক্ষেপে এগোচ্ছে এখানে আমার বা কারো কিছু করার নেই। তিনি আরও যোগ করেন আপনারা যার প্ররোচনায় ইট গুলো নিয়ে থাকেন না কেন যেখানে যে নিয়ে থাকে না কেন ফেরত আপনারা দিন। এখানে কেউ দুর্নীতি করে নি।

‎​পুরো ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে বর্ণনা করে চেয়ারম্যান বলেন আমি অনুরোধ করবো আপনাদের বিষয়টি এখানেই থামার জন্য আমরা চেষ্টা করছি ভুল বুজাবুজির অবসানে ক্ষমাক্রমে যেন সিদ্ধান্ত না নেন। সবাই একে ওপরের ভাই। তিনি জানান এক কিলোমিটার রাস্তা করতে দুই লক্ষ তেপান্ন হাজার ইট লাগে এবং সেখানে প্রায় ছয় লক্ষ ইট ছিল যার অনেকগুলো এখনো মাটির নিচে রয়ে গেছে।

ফেসবুক পোস্টটি দেখুন : https://www.facebook.com/share/p/1GEixJ4vpj/

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।