জকিগঞ্জ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফজরের নামাজের পর কর্মস্থলেই মাওলানা হুসাইন আহমদের ইন্তেকাল

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের এক আলোকিত মুখ মাওলানা হুসাইন আহমদ (ছালিক) আর নেই। সোমবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর নিজ কর্মস্থল আটগ্রাম চানপুর জামে মসজিদেই তিনি আকস্মিক ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ফজরের নামাজ শেষ। মুসল্লিরা তসবিহ-তাহলিলে মগ্ন। ঠিক তখনই মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই নিভে যায় এক নিবেদিতপ্রাণ আলেমের জীবনপ্রদীপ। খবরটি ছড়িয়ে পড়তেই চানপুর জামে মসজিদসহ পুরো এলাকায় নেমে আসে গভীর শোক ও নীরবতা।

মরহুম মাওলানা হুসাইন আহমদ ছিলেন লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জের সদস্য। তিনি ইলাবাজ গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুশ শহিদ মায়ার ভাই। দীর্ঘদিন ধরে তিনি চানপুর জামে মসজিদে ইমামতি ও দ্বীনি খেদমতে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রেখেছিলেন। একই সঙ্গে তিনি ফাতাহ শাহ দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে ভূমিকা রাখছিলেন।

সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ ও সদালাপী স্বভাবের কারণে তিনি মুসল্লি, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন। তার কথায় ছিল শান্তির পরশ, আচরণে ছিল আন্তরিকতা।

আজ সোমবার আসরের নামাজের পর ইলাবাজ শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার আকস্মিক ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও মুসল্লিদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১০

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১২

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৩

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৪

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৫

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৬

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৭

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৮

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৯

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।