
বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়েছে।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এম. ইলিয়াস আলীর ছোট ভাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এম. আছকির আলী এবং ইলিয়াস আলীর জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব পরিবারের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।