তাহিরপুর প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-১ আসনে কামরুলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে উত্তাল তাহিরপুর

20251209 233524 ezgif.com optiwebp scaled
20251209 233524 ezgif.com optiwebp scaled

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে তাহিরপুর উপজেলা সদর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যার পর থেকেই তাহিরপুর উপজেলা সদরের বাজারে জড়ো হন হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। দলীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও জনপ্রিয় স্থানীয় নেতা কামরুজ্জামান কামরুলকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতেই এই গণজোয়ার তৈরি হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে এলাকাজুড়ে মুখরতা ছড়িয়ে দেন—
“তুমি কে? আমি কে? কামরুল! কামরুল!”
“বক্কর ছক্কর বাদ দেন, কামরুলকে কার্ড দেন।”
গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কামরুজ্জামান কামরুল শুধুই রাজনীতিবিদ নন, তিনি গরীব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু। উপজেলা চেয়ারম্যান থাকাকালে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন তিনি।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, তৃণমূলের বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও তাকে মনোনয়ন না দিলে তা দলের জন্য ক্ষতিকর হবে। তারা বিএনপির হাইকমান্ডের কাছে দাবি জানান—অবিলম্বে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে হবে।

বিক্ষোভকারীরা দৃঢ়তার সঙ্গে জানান, এলাকার জনগণ কামরুলের নেতৃত্বেই ঐক্যবদ্ধ এবং তাকে ছাড়া অন্য কোনো প্রার্থী কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাতে রাসুলে মুখরিত জকিগঞ্জের রাজপথ, হাজারো ছাত্র-জনতার মুবারক র‌্যালি

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

১০

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

১১

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১২

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১৩

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১৪

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৫

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৬

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৮

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৯

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।