
ফুলতলী ছাহেব বাড়িতে শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) পরীক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন জালালপুর জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ জ.উ.ম. আব্দুল মুনঈম মঞ্জলালী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী,বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী এবং মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।