সবুজ প্রান্ত
১০ অগাস্ট ২০১৯, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশ্মিরের উপর সকল অধিকার হারিয়েছে ভারত : আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জম্মু-কাশ্মিরের উপর ভারত পাকাপাকিভাবেই তার অধিকার হারালো। সোমবার ভারতীয় রাজ্যসভায় ভারত অধিকৃত কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপ ও কাশ্মিরকে কাশ্মিরকে দুইভাগ করে সেখানে কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা সংক্রান্ত বিল পাশ হবার পর ইসলামাবাদে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মিরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার। প্রধানমন্ত্রী রাজা ফারুক বলেন, ভারত এর মাধ্যমে কাশ্মিরের উপর তার অধিকার হারালো। এ পরিস্থিতিতে আজাদ কাশ্মিরের আইনসভায় একটি বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে।

তিনি বলেন, আমরা কখনোই ভারতের অংশ ছিলাম না কিন্তু ভারত আজ লাদাখ ও জম্মু ভ্যালিও হারালো। এসময় তিনি ভারতীয় সেনাবাহিনী কর্তৃক কাশ্মিরে গণহত্যা চালানোর আশঙ্কাও প্রকাশ করেন। রাজা হায়দার বলেন, সরকার শুধু মাত্র ভারতীয় প্রোপাগান্ডার জবাবই দেবেনা বরং কাশ্মির নিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিও বিশ্বের দরবারে তুলে ধরবে। ভারত এমন পরিস্থিতি তৈরি করে পাকিস্তানের সাথে একটি জটিল সম্পর্ক সৃষ্টি করছে। আজাদ কাশ্মির প্রধানমন্ত্রী বলেন, আমি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলেছি এবং কাশ্মিরে জাতিসংঘের প্রতিনিধিদের ভ্রমণের প্রস্তাব রেখেছি। আমাদের কিছুই লুকানোর নেই সেখানে যা চলছে তা অবশ্যই দেখা উচিত।

ভারতের উপর চাপ প্রয়োগ করে হলেও সেখানে জাতিসংঘের প্রতিনিধি দলের ভ্রমণ করা উচিত। হায়দার বলেন, সরকারের খুব দ্রুতই বিশ্বনেতৃবৃন্দের সাথে কাশ্মির সমস্যা নিয়ে সমাধানে বসা উচিত। এসময় তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, পাকিস্তানী বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শক্ত অবস্থানে আছে তারা ভারতের যে কোন পরিকল্পনা নস্যাৎ করে দেবে। আজাদ জম্মু-কাশ্মিরের সকল জনগণ পাকিস্তান সেনাবাহিনীর পাশে থাকবে। হায়দার কাশ্মির ইস্যুতে সরব থাকার জন্য পাকিস্তানী রাজনীতিবীদদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।