সবুজ প্রান্ত
৫ সেপ্টেম্বর ২০২২, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেঞ্চুগঞ্জে করোনা প্রতিরোধে টাউন হল মিটিং

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সহযোগীতায় ও এসোসিয়েশন অব ডেভেলেপমেন্ট এজেন্সীস ইন বাংলাদেশ-(এডাব) কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনা মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় নিয়ে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমুহের সাথে শতদল কর্তৃক সোমবার উপজেলা পরিষদ হলরুমে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে ও শতদলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত টাউন হল মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে সালমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেজাউল করিম, দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশীদ, এডাবের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আখঞ্জী।
শতদলের প্রধান নির্বাহী তুতিউর রহমান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মিটিংএ করোনা মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কাজী রিয়েল, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্সল স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহেদ হাসান, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক অমল কুমার পুরকায়স্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ইপিআই) নীহার রঞ্জন পাল, এডাবের কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আইএসপি কর্মকর্তা মনির হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মওসুফ, গীতা পাঠ করেন পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল। 
টাউন হল মিটিংএ স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমুহের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।