সবুজ প্রান্ত
২০ মার্চ ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে রুবেলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার : জনমনে স্বস্তি

জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কাঠমিস্ত্রীর বাটালের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল আহমদ জুবেলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে একমাত্র অভিযুক্ত ঘাতক সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী গ্রামের ফুরু মিয়ার ছেলে। খুনী সাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।

গত শনিবার  (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল(৪৮) কে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে গিয়ে বাটাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সাজু। পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবেল মারা যান। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। গতরাতে জুবেলকে দাফন করা হয়। হামলাকারী সাজু আহমদ সম্পর্কে নিহত জুবেলের বেয়াইরপুত (পুত্রা)। সে পেশায় কাঠমিস্ত্রী।

গত কয়েকমাস থেকে জকিগঞ্জে ঘনঘন  খুন-খারাবি, চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এই হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১০

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১১

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১২

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৩

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৪

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৫

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৬

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৭

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৮

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৯

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।