জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কাঠমিস্ত্রীর বাটালের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল আহমদ জুবেলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে একমাত্র অভিযুক্ত ঘাতক সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন।
গত কয়েকমাস থেকে জকিগঞ্জে ঘনঘন খুন-খারাবি, চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এই হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।