সবুজ প্রান্ত
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মহানবী (স) কে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে তালামীযের বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি ::
ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে ভারতের হিন্দু ধর্মগুরু নিলগিরি মহারাজ ও মহারাষ্ট্র রাজ্যের বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানের কটুক্তির প্রতিবাদে ইছামতি কামিল মাদরাসা’র হবিবিয়া ছাত্র সংসদ ও মানিকপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে জকিগঞ্জে কালিগঞ্জ বাজারো শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
হাজারো মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। তিনি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম প্রিয়নবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও প্রিয়নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয়নবী (সা.)-এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানাননি। দ্রুততম সময়ে এর প্রতিবাদ জানানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
 
হবিবিয়া ছাত্র সংসদে ভি’পি আহমদ হোসাইনের সভাপতিত্বে হবিবিয়া ছাত্র সংসদে জি.এস মো. মিছবাহ উদ্দিন চৌধুরী ও মানিকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, কানাইঘাট উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলার তালামীযের সভাপতি মো: ছাদিকুর রহমান, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মো: মাহফুজুর রহমান। 
এতে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা’র সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মো: মাহতাব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ খান, সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান, আব্দুল হামিদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি জুবায়ের আহমদ,  সহ-সভাপতি মো: খলিলুর রহমান মানিকপুর ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি হাফিজ মো: কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, আমান আহমদ,তাহমিদুর রহমান চৌধুরী, আহমদ আল আমান, শাহান আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।