সবুজ প্রান্ত
৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহপরান মাজারে গান-বাজনা ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ

সিলেটের ঐতিহ্যবাহী শাহপরান (রহ.) মাজারে প্রতিবছর ওরসের আয়োজনকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। এ বছর থেকে মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ এই ঘোষণা দেন। তিনি বলেন, “মাজারে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে, কোনো বাদ্যযন্ত্র নিয়ে আসার অনুমতি নেই। আমরা এইসব কার্যকলাপের তীব্র নিন্দা জানাই।

প্রতি বৃহস্পতিবার মাজার প্রাঙ্গণে গান-বাজনার আড়ালে মাদকের ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মাজারের খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করেন না। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা ছাত্র জনতা, উলামা মাশায়েখ এবং সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে গান-বাজনা ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে আওয়াজ তোলা হয়।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার মহাদ্দিস, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, মাজারের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওরসের প্রথম দিন খতমে কোরআন, দোয়া, ও মিলাদ মাহফিল এবং পরবর্তী দিনগুলিতে গিলাফ চড়ানো, গরু জবেহ, এবং আখেরি মোনাজাতের আয়োজন করা হয়। তবে, নির্ধারিত কর্মসূচির বাইরে নাচ-গান, মদ-জুয়া, নারী নৃত্যসহ বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ড ঘটতে থাকে।  

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশেনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, “মাজারে গান-বাজনা এবং অশ্লীলতা বন্ধের বিষয়ে আমরা বৈঠক করেছি। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে এবং মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।”

শাহপরান মাজার কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্ত ধর্মপ্রাণ মুসলিমদের কাছে প্রশংসিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে থেকে আসা ভক্তরা এই সিদ্ধান্তের মাধ্যমে মাজারের পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।