সবুজ প্রান্ত
২ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ কোটি টাকার তহবিল নিয়ে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের যাত্রা শুরু

জকিগঞ্জ ও কানাইঘাটের শিক্ষার্থী সহ জনকল্যাণের স্বার্থে ১০ কোটি টাকার নগদ তহবিল নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের।
শনিবার জকিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ফাহিম আল ইসহাক চৌধুরী অডিটোরিয়ামে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল স্কুল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে দাতব্য এ প্রতিষ্ঠান “ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট।

দুপুর ১১ টার সময় ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দীন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, দাতা সদস্য আব্দুল মালিক চৌধুরী ও আবরার হোসেন চৌধুরী, কলামিষ্ট এম এ মালেক চৌধুরী, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ চৌধুরী প্রমুখ।
ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট এই দুই উপজেলার শিক্ষার প্রচার-প্রসারে কাজ করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তিমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে জানান ট্রাস্টের দায়িত্বশীলরা।
ফাহিম আল ইসহাক চৌধুরী শুধু শিক্ষা নয়, যে কোনো প্রাকৃতিক দূর্যোগে তিনি থাকেন সর্বাগ্রে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি অকাতরে অর্থায়ন করেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালী ও বিপ্লবী সংগীতানুষ্ঠানের একক ফাউন্ডার ছিলেন ফাহিম আল ইসহাক চৌধুরী। তাছাড়া বিগত বন্যাসহ সকল ক্ষেত্রে তিনি মানুষের পাশে থেকে দান ও সেবা করে যাচ্ছেন যা সর্বজনবিদিত ও সমাদৃত হয়েছে। অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণে আর্থিক সহযোগিতা, কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দান করে মানবতা কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তা অতি প্রশংসনীয়। তাঁর মতো মানবিক ও আবেগিক মহৎ চিন্তার মানুষ বর্তমান সময়ে বড়ই প্রয়োজন। সর্বোপরি সমাজসেবী ফাহিম আল ইসহাক চৌধুরী একজন নির্লোভ, নিরহংকারী ও সাদামনের মানুষ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

১০

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

১২

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১৩

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১৪

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১৫

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৬

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৭

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৮

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৯

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।