সবুজ প্রান্ত
২৯ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসকনকে নিষিদ্ধের দাবীতে জকিগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র-জনতার ব্যানারে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ আছর সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা উপস্থিত হন।
বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এমএ হক চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে সর্বস্তরের মুসলিম জনতা আ্যডভোকেট সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যার বিচারসহ উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু ওমর জুবের সঞ্চলনায় ও মো: মারুফ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ওয়াসিম আকরাম, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মিনহাজুল ইসলাম রিফাত, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জকিগঞ্জ- এর সম্পাদক মোঃ মিজানুর রহমান, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা আনহার হোসাইন, কামরান আহমদ, রেদোয়ান আহমেদ রাফি জনতার পক্ষে বক্তব্য রাখেন সুলতান আহমদ, আবু উসামা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি খালিদ হাসান রাহি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী দিদারুল ইসলাম দিলু, শিক্ষক আলি আকবর রাসেল প্রমুখ। পরিশেষে সমাপনী বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমরান হোসাইন সাফওয়ান।
বক্তারা অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ ও ভারতের ইন্ধনে ছাত্র-জনতার অভ্যুত্থান ধুলিস্যাৎ ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে মন্তব্য করে বলেন, আমাদের সবাইকে ধৈর্যের সাথে একতাবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। অনতিবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১০

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১১

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৩

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৪

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৫

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৭

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।