সবুজ প্রান্ত
১৬ জানুয়ারী ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

 

বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার তহিরুন নেছা চৌধুরী একাডেমিতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য শীর্ষক তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় ২নং চারখাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে একাডেমির সম্মেলন কক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। একাডেমির প্রধান শিক্ষক ইউছুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একাডেমির সাবেক সভাপতি হোসেন মুরাদ চৌধুরী।



অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান।

উৎসবের প্রতিপাদ্যের আলোকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম। এছাড়াও বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা লিমন আহমদ।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধাগুলো তুলে ধরেন। তিনি বলেন, “এলাকায় সংঘটিত ছোট খাটো’ বিরোধ, দাঙ্গা, পাওনা টাকা আদায়, সম্পদ পুনরুদ্ধারসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা যেতে পারে। এতে অল্প সময় ও খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হয় এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।”


তিনি শিক্ষক-শিক্ষার্থীদের গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।

উৎসবে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।