সবুজ প্রান্ত
১১ জানুয়ারী ২০২৫, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে টিকটকারের প্রেমে ঘরছাড়া স্কুলছাত্রী, পাবনা থেকে উদ্ধার

 বিশ্বনাথ প্রতিনিধি:

প্রেমের টানে ঘরছাড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার এক স্কুলছাত্রীকে পাবনার গয়াসপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় পাবনা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং পরে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


জানা গেছে, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করে স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণিতে পড়াশোনা করতেন মোহনা বেগম (১৬)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। গত ২৯ ডিসেম্বর পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে কোনো সন্ধান না পেয়ে ২ জানুয়ারি মোহনার মা সাজনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৬৯) করেন।


পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনার গয়াসপুর গ্রামে মোহনার অবস্থান শনাক্ত করা হয়। তদন্তে উঠে আসে, টিকটকের মাধ্যমে মোহনার সঙ্গে পরিচয় হয় পাবনার গয়াসপুর গ্রামের শামীম আহমদ (১৭)-এর। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক শামীমের টানে গত ২৯ ডিসেম্বর ঘর ছাড়েন মোহনা। তবে, পুলিশ মোহনাকে উদ্ধার করলেও শামীমকে আটক করতে পারেনি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোহনাকে উদ্ধার করা হয়েছে, এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।