সবুজ প্রান্ত
৫ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে যুবলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মনোহর হোসেন মুন্নাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মুন্না সদর ইউনিয়নের রজকপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বিশ্বনাথে জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা, তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নম্বর ১২, তারিখ ২১.০৮.২৪) তার নাম রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে পৌরশহরে অবস্থান নেন। এ সময় বাসিয়া ব্রিজ এলাকায় জামায়াত নেতা ও ব্যবসায়ী আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তার মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে আমজাদ আলীকে ধাওয়া করতে গিয়ে স্থানীয় আল-হেরা শপিং সিটিতেও ভাঙচুর চালানো হয়।

ওই ঘটনার পরদিন (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর মনোহর হোসেন মুন্নাসহ সংশ্লিষ্ট নেতারা আত্মগোপনে চলে যান। পরে পুলিশ তদন্তের মাধ্যমে মুন্নার সম্পৃক্ততা নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।