মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আদর্শিক সমাজ গঠনে কাজ করছে জামায়াত — মাওলানা সালাম মাদানি


নিজস্ব প্রতিবেদক
আদর্শিক সমাজ গঠনে কাজ করছে জামায়াত — মাওলানা সালাম মাদানি

দোয়ারাবাজার প্রতিনিধি:

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য— মন্তব্য করেছেন দলটির মনোনীত সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানি।

শনিবার (১১ অক্টোবর) সকালে দোয়ারাবাজার মা কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র পরিচালকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াত মানুষের মধ্যে আদর্শিক পরিবর্তন এনে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. হারুনুর রশীদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক ও জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমির ও স্মার্ট টিমের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ সাধন। তাঁরা সংগঠনের আদর্শে অটল থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।