সবুজ প্রান্ত
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুরমা-কুশিয়ারার বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাধার প্রতিবাদে জকিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সুরমা-কুশিয়ারা নদীর বেড়িবাঁধ নির্মাণকাজে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা প্রদান করায় এর প্রতিবাদে সিলেটে সচেতন জকিগঞ্জবাসীর উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় সিলেটের সীমান্তিক কমপ্লেক্স ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জকিগঞ্জের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল একটি শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ। সরকারের পক্ষ থেকে ‘ডাইক প্রকল্প’ হাতে নেওয়া হলেও বিএসএফের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে।

বক্তারা আরও বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর পানি উন্নয়ন বোর্ড ‘ফ্রি আপ’ প্রকল্প গ্রহণ করলেও ভারতীয় বিএসএফের বাধায় তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে চলতি বছর বন্যার ঝুঁকিতে রয়েছে জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও জকিগঞ্জ পৌরসভা। দ্রুত দুই দেশের যৌথ উদ্যোগে কাজ শুরু না হলে পুরো সিলেট জেলা ব্যাপক বন্যার কবলে পড়বে। কাজের অগ্রগতি না হলে স্থানীয়রা মানববন্ধন, মিছিল-মিটিংসহ কঠোর আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ। সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক মাজহারুল ইসলাম জয়নাল ও মো. হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন একাত্তর টেলিভিশনের সিলেট রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি সারোয়ার হোসেন, সিলেট জেলা বিএনপি নেতা শরীফ আহমদ লস্কর, সিলেট ল কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা আখতার হোসেন রাজু, সিলেট মডেল উইমেন্স কলেজের অধ্যক্ষ আবদুল ওযদুদ তাপাদার, অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, কবি সিদ্দিক আহমদ, জাতীয় পার্টি নেতা মরতুজা আহমদ চৌধুরী, মাস্টার জামাল আহমদ লস্কর, হৃদয়ে জকিগঞ্জ সংগঠনের সভাপতি শাহিদুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি সাকিব আল হাসান ও মাওলানা শফিকুর রহমান সহ জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভা, কসকনকপুর, বারঠাকুরী, সুলতানপুর, মানিকপুর ইউনিয়নের শতাধিক গ্রাম নদীভাঙনের শিকার। সড়ক, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ‘ফ্রি আপ’ প্রকল্পের আওতায় সুরমা নদীর ৮০ কিলোমিটারের মধ্যে ২৫ কিলোমিটার ভারতীয় সীমান্তরেখার মধ্যে পড়েছে । বিএসএফ একাধিক স্থানে বাধা প্রদান করায় কাজ বন্ধ রয়েছে ।

প্রতিবছর বন্যার কবলে পড়ে সিলেটের  সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার জনগণ চরম দুর্ভোগের শিকার হন। বর্ষার আগেই বাঁধ নির্মাণকাজ সম্পন্ন না হলে এবছরও ব্যাপক বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।