সবুজ প্রান্ত
২৪ মার্চ ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামিম ইকবালের হার্টে ব্লক: এনজিওগ্রামের পর সিসিইউতে চিকিৎসাধীন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকদের পরামর্শে দ্রুত এনজিওগ্রাম করে একটি রিং পরানো হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) রয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকালে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে তামিম ইকবাল হালকা বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান তিনি। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে তাকে ওষুধ দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেএসপিতে ফিরে এলেও শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়।

এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন এবং তার হার্টে রিং পরানো হয়।

সফল এনজিওগ্রামের পর তামিম ইকবাল এখন সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।