সবুজ প্রান্ত
২১ মার্চ ২০২৫, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্টনমেন্টে গোপন বৈঠক: আসন সমঝোতার বিনিময়ে আ.লীগ পুনর্বাসনের প্রস্তাব! – হাসনাতের দাবি

ভারতের প্রত্যক্ষ মদদে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার দাবি, ১১ মার্চ দুপুর ২:৩০ মিনিটে ক্যান্টনমেন্টে তাকে এবং আরও দুইজনকে ডেকে এনে আসন সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়।

হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বৈঠকে জানানো হয়, ভারতের প্রত্যক্ষ পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী এবং ব্যারিস্টার ফজলে নূর তাপসকে সামনে রেখে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ তৈরি করা হবে। এই দল আগামী এপ্রিল-মে মাসের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করবে, শেখ পরিবারের নানা অপরাধ স্বীকার করবে এবং বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ গঠনের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে।

তিনি আরও দাবি করেন, এই পরিকল্পনার আওতায় ইতোমধ্যে দেশের একাধিক রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করা হয়েছে, এবং কিছু দল শর্তসাপেক্ষে এই পুনর্বাসন প্রক্রিয়ায় রাজি হয়েছে। তাদের যুক্তি, একটি বিরোধী দলের পরিবর্তে একাধিক দুর্বল বিরোধী দল থাকাই ভালো।

হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীরা বৈঠকে এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং জানান, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, পুনর্বাসন নয়। এই বক্তব্যের পর ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তাদের হুঁশিয়ার করে বলা হয়— “আওয়ামী লীগকে ফিরতে কোনো বাধা দিলে দেশে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক!”

উত্তরে হাসনাত আবদুল্লাহ পাল্টা প্রশ্ন করেন, “যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, তাকে কীভাবে ক্ষমা করে দেওয়া যায়?” তখন ক্যান্টনমেন্টের প্রতিনিধি রেগে গিয়ে বলেন— “তোমরা কিছুই বোঝো না। আমাদের ৪০ বছরের অভিজ্ঞতা আছে। আওয়ামী লীগ ছাড়া ‘ইনক্লুসিভ’ নির্বাচন সম্ভব নয়।”

এসময় হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীরা স্পষ্ট জানিয়ে দেন— “আওয়ামী লীগের সাথে কোনো আপস হতে পারে না। আওয়ামী লীগকে ফিরতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফিরতে হবে।”

এরপর বৈঠক অসমাপ্ত রেখেই তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসেন।

হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, “এই পোস্ট দেওয়ার পর আমার কী হবে জানি না। নানা চাপ বা বিপদের মুখোমুখি হতে পারি। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষের সুযোগ নেই।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে, তবে জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।