সবুজ প্রান্ত
১০ মার্চ ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে ভাসুর, দেবর, ভাসুরপুত্র ও জা’র নামে থানায় মামলা দায়ের করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সেলিম আহমদের স্ত্রী হুছনা বেগম। রবিবার (৯ মার্চ) বিকেলে তিনি এই মামলাটি (যার নাম্বার ৬) দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন হোসেনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে শামীম আহমদ (৪২) ও ডালিম আহমদ (২৮), শামীম আহমদের ছেলে ইসমাইল আহমদ রেদোয়ান (১৯), শামীম আহমদের স্ত্রী সোনারা বেগম (৪০)। মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও তিন চারজনকে। এরমধ্যে, ওইদিন গভীর রাতে মামলার চার নাম্বার অভিযুক্ত সোনারা বেগমকে গ্রেপ্তারের পর সোমবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারে হুছনা বেগম উল্লেখ করেছেন, ‘শামীম আহমদ আমার ভাসুর, ডালিম আহমদ দেবর, ইসমাইল আহমদ রেদোয়ান ভাসুরপুত্র ও সোনারা বেগম আমার জা। তারা দীর্ঘদিন ধরে আমার স্বামী সেলিম আহমদকে বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকী দিয়ে আসছে। গত ১৮ ফেব্রুয়ারি বাড়ীতে থাকার শর্তে ২০ লক্ষ টাকা দাবি করে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমার স্বামী দ্রুত বিচার আদালতে মামলা দায়ের (নাম্বার সিআর ১৩/২০২৫) করেন। যা তদন্তাধীন। মামলা দায়ের পর থেকে তারা সেটি তুলে নেওয়ার জন্য আমার স্বামীকে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় শনিবার (৮ মার্চ) দুপুরে তারা আমার স্বামীর উপর অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে। একসময় তারা আমার স্বামীকে রশি দিয়ে হাতপা বেঁধে হত্যার উদ্দেশ্যে আরও মারধর করতে থাকে। আমি আমার রুম থেকে লুকিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ডালিম আহমদ আমার শ্লীলতাহানি ও আমাকে এলোপাতাড়ি মারধর করে। তাৎক্ষণিক কল দিলে থানা পুলিশ এসে আমার স্বামীকে তাদের কাছে থেকে উদ্ধার করে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হুছনা বেগমের ভাসুর শামীম আহমদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই বছর ধরে সেলিম আহমদ আমাদের মা-বাবাকে নির্যাতন করে আসছে। শনিবার দুপুরেও সে দা (বটি) হাতে নিয়ে তাদেরকেসহ আমাদেরকে বারবার গালাগাল করতে থাকলে এবং আমাদের দিকে তেড়ে আসতে চাইলে আমরা নিরাপত্তার স্বার্থে তাকে বেঁধে তাঁর হাতে থাকা দা (বটি) উদ্ধার করি।’
মামলা দায়ের ও একজন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘অন্য আসামীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১০

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১১

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১২

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৩

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৪

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৫

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৬

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৭

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৮

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৯

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।