সবুজ প্রান্ত
৮ এপ্রিল ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে জকিগঞ্জে যুবদলের বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি  ::
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা ও মানবাধিকার লঙন রোধে ও ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ উপজেলার পক্ষ থেকে সোমবার বিকাল ৩ টার সময় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙন হতে শুরু হয়া বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে এম এ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক আহবায়ক রিপন আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুশ শাকুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হিফজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন খলাছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মৎসজীবি দলের আহবায়ক জয়নুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন। উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুবেল আহমদ, উপজেলা যুবদল নেতা রাহিম হোসেন, যুবদল নেতা আল-আমিন, বীরশ্রী ইউনিয়ন যুবদল নেতা লিটন আহমদ, খলাছড়া ইউনিয়ন যুবদল নেতা আফজল হোসেন, আফজাল হোসেন (ঈদগাহবাজার), বাবলু আহমদ, বীরশ্রী ইউনিয়ন যুবদল নেতা জাবের আহমদ, ইফতেখার আহমদ, বাবুল আহমদ, পৌর ছাত্রদল নেতা রাসেদ আহমদ, আসিফ আহমদ, সাহেদ আহমদ, তানভির আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি ছাব্বির আহমদ, কলেজ ছাত্রদল নেতা লিমন আহমদ, বাসার আহমদ, তারেক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ফিলিস্তিনের নাগরিকদের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তাদের বক্তব্যে উঠে আসে গাজার মুসলিম জনগণের প্রতি নির্যাতন ও গণহত্যার প্রতিবাদ। এসময় তারা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে দেশে ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান করেন। এছাড়া তারা গাজাবাসীদের নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১০

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১১

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৩

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৪

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৫

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৭

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।