সবুজ প্রান্ত
৭ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার পক্ষে ক্লাস বর্জন করলে ড্যাফোডিল শিক্ষিকার ডাবল অ্যাবসেন্ট হুমকি

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। তবে, এ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করলে তাদের ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়ার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক তাহমিনা রহমান।



বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজার পক্ষে তাদের সমর্থন জানাতে এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে আগামী ৭ এপ্রিল (সোমবার) ক্লাস বর্জন করবেন। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করবেন এবং বিশ্বের অন্যান্য শিক্ষার্থীদের মতো আন্দোলনে অংশ নিতে চান।

তবে, শিক্ষিকা তাহমিনা রহমান এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সতর্ক করেছেন। তিনি একটি বার্তা দিয়ে  জানিয়েছেন, “যদি কেউ ক্লাস মিস করে স্ট্রাইকে যেতে চায়, তাকে দুইটা অ্যাবসেন্ট দেওয়া হবে।” তিনি আরও জানান, “সবাই যদি ক্লাস না আসে, তবে সবাইকে অ্যাবসেন্ট দেওয়া হবে।”



এছাড়া, তিনি শিক্ষার্থীদেরকে সতর্ক করে বলেন, “এই টপিকে কেউ কাউন্সেলিং চাইতে আসবে না, এবং বাজে এক্সকিউস দিলে এটি একটি সতর্কবার্তা।”



তাহমিনা রহমানের এই বক্তব্য প্রকাশ হওয়ার পর, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “এমন একটি হত্যাযজ্ঞের প্রতিবাদ শিক্ষার্থীরা করবে এটিই স্বাভাবিক বিষয়। কর্মসূচিতে অংশ নিলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে তা হতে পারে না। আমি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।