সবুজ প্রান্ত
৮ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে সিলেটে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর : বাটার জুতায় আগুন

নিজস্ব প্রতিবেদক ::

ফিলিস্তিনের ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে সর্বাত্মক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফেটে পড়েন ছাত্র-জনতা সহ সাধারণ মানুষ। ক্লাস বর্জন করে যোগ দেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এসব মিছিল সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বর্জনের ডাক আসে।



সিলেট শহরে ইসরাইলি প্রতিষ্ঠান দাবি করে নগরীর মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ইসরাইলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়।মিছিল সমাবেশ শেষে ফেরার পথে জিন্দাবাজার, বারুতখানা ও দরগাহ গেটে জুতা কোম্পানি বাটা এর শোরুম ভাঙচুর ও লুটপাট করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাস্তায় বের করে পোড়ানো হয় বাটার জুতা। বিকেল পৌনে ৪টায় ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান সুপারস্টোর ইউনিমার্টের আম্বরখানা এলাকার ‘ফ্ল্যাগশিপ আউটলেট’-এ ভাঙচুর করা হয়। এ ছাড়া নগরের চৌহাট্টা এলাকার ‘ডমিনোজ পিৎজা’ ও কুশিঘাট এলাকায় কোকা-কোলার ফ্যাক্টরিতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে এসব স্থানে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‌‘কেএফসি ও বাটার একাধিক শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উত্তেজিত জনতা ইউনিমার্ট ও কোকা-কোলার ফ্যাক্টরির সামনে জড়ো হয় ভাঙচুরের জন্য। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ মামলা বা অভিযোগ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’



এর আগে সকাল থেকে রাস্তায় ছিল বিভিন্ন সংগঠন। সকালে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং দুপুরে তালামীযে ইসলামিয়া, খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন সহ বিভিন্ন ইসলামি দল রাস্তায় নামে। বিকেলে বিএনপি, জামায়াত, বাসদ, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১০

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১১

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৩

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৪

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৫

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৭

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।