জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক বারঠাকুরী ইউনিয়নের উত্তর বারগাত্তা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। শনিবার (৫ এপ্রিল) সকালে নিজ বাড়ির পাশে একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জের সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মৃত্যুর বিষয়টি ঘিরে কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা জানান, লাশ বাড়িতে আনার পর গোসল করানোর সময় এক ব্যক্তি দাবি করেন—মরদেহ নড়াচড়া করছে। এতে পরিবার ও গ্রামবাসীদের মাঝে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে পুনরায় মরদেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুনরায় নিশ্চিত করেন—নুরুল ইসলাম পূর্বেই মৃত্যুবরণ করেছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে কিছু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, গোসল করানোর সময় এক ব্যক্তি দাবি করেন যে, মরদেহ নড়াচড়া করছে। তার এই অদ্ভুত মন্তব্যের ফলে মৃত ব্যক্তির পরিবার ব্যাপক বিভ্রান্তি এবং আতঙ্কের মধ্যে পড়ে। পরিবারটি হতবিহ্বল হয়ে পড়ে এবং তার পরিণতিতে মৃত ব্যক্তিকে আবার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিহত নুরুল ইসলামের জানাজার নামাজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং
১
FIFA World Cup 2026 Schedule Revealed
২
মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ
৩
সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯
৪
‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল
৫
বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের
৬
সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু
৭
সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
৮
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ
৯
তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু
১০
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি
১১
বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!
১২
তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল
১৩
সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।