সবুজ প্রান্ত
২৯ মে ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেওলা-জকিগঞ্জ সড়কে অনিয়ম: তদন্ত কমিটি গঠন

সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্টে নড়েচড়ে বসলো প্রশাসন
জকিগঞ্জ প্রতিনিধি  ::
শেওলা-জকিগঞ্জ সড়কে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিক কে.এম মামুন বুধবার একটি ফেসবুক পোস্ট করেন। মুহূর্তেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সড়কটির কার্পেটিং কাজ শুরু হলেও নিয়ম অনুযায়ী ‘বিটুমিন প্রাইমকোট’ না দিয়ে সরাসরি কার্পেটিং করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ নিয়ে স্থানীয় জনগণ উপজেলা এলজিইডি কার্যালয়ে গেলেও তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে তা প্রশাসনের নজরে আসে।
এ প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার উপজেলা সমন্বয় সভার শুরুতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রকৌশলী এস. এম. মুজিবুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আযাদ কাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশাররফ হোসেন। কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জনগণের সচেতনতা ও সামাজিকমাধ্যমের তৎপরতা যে প্রশাসনিক জবাবদিহিতার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে, শেওলা-জকিগঞ্জ সড়কের ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।