সবুজ প্রান্ত
২৮ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম আদালত সেবায় সচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের ভূমিকা অপরিহার্য : জেলা প্রশাসক

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় অংশীজনদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে নিয়মিত পদক্ষেপ গ্রহণ জরুরি। এর ফলে গ্রামের ছোটখাটো বিরোধ অতি সহজে ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি সম্ভব হবে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারলে এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মৌলভীবাজারের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শাহীনা আক্তার। সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম।

সিলেট ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সরকারি-বেসরকারি অংশীজনদের ভূমিকা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা তথ্য অফিসার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।