সবুজ প্রান্ত
১৭ অক্টোবর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দশ্রী গ্রামবাসীর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মতবিনিময় সভা

কুড়ারবাজার ইউনিয়নের উন্নয়নে ১০ দফা পরিকল্পনা


গোলাপগঞ্জ প্রতিনিধি 
গোলাপগঞ্জ উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোবিন্দশ্রী গ্রামবাসীর সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে গোবিন্দশ্রী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, “আমি এই কুড়ারবাজার ইউনিয়নের সন্তান। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ও রক্তের সম্পর্ক রয়েছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমি ১০ দফা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছি।”
এ সময় তিনি গোবিন্দশ্রী থেকে মা মহল রাস্তা সংস্কার এবং গোবিন্দশ্রী উত্তরপার জামে মসজিদ সংস্কারের জন্য ১০ হাজার ইট সহায়তার আশ্বাস প্রদান করেন।
সভায় গোবিন্দশ্রী গ্রামের বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধভাবে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে সমর্থন জানিয়ে তাঁর খেজুরগাছ মার্কায় ভোট ও সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন হাফিজ ইসমাইল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আবুল কাশিম, মাওলানা আব্দুর রহমান, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা সাহেদ আহমদ, আবু কাউসার ও মাওলানা মাসরুর আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।